আপনার WEAP এর প্রতিলিপিটিকে সম্পূর্ণ কার্যক্ষম করতে একটি বৈধ লাইসেন্স দরকার। অনুমোদনপ্রাপ্ত ব্যবহারকারীদেরকে একটি ইউজার নেম ও একটি রেজিস্ট্রেশন কোড দেওয়াহবে যাহা read only কে উন্মুক্ত (unlock) করবে।
ইভ্যালুয়েশন ভার্শান
WEAP এর এই সাইট থেকে ডাউনলোড করা যাবে। এই আনলকড ভার্শন আপনার নিজস্ব তথ্য বিশ্লেষণ করার জন্য প্রয়োজন। আমরা একটি অলাভজনক গবেষণা সংস্থা; এই লাসেন্স ফি আমাদের কিছু কিছু খরচ বহন করতে ও WEAP কে আরো উন্নত করতে ও কারিগরি সহায়তা দিতে সাহায্য করে।
সর্তাবলী
নীচে অনুমতি শুল্কের প্রকারগুলি দেওয়া হল প্রতিটি লাইসেন্স দুই বছরের জন্য, একটি একক স্থলে একযোগে অসংখ্য ব্যবহারকারী এটা ব্যবহার করতে পারবেন। লাইসেন্স প্রাপ্ত ব্যবহারকারীগন এই দুই বছরের লাইসেন্স কালের মধ্যে, সীমিত প্রযুক্তিগত সহায়তা সহ নিঃশুল্ক উন্নয়নের দাবীদার।
SEI-US একটি পঞ্জিকৃত ৫০১ (c)(৩) অলাভকারী সংস্থা। WEAP এর লাইসেন্স ফি বাবদ যে অর্থ আমরা সংগ্রহ করে থাকি তা (যে দেশের ব্যবহারকারিদের থেকে উচ্চ আয় সম্পন্ন দেশগুলি) উন্নয়নশীল দেশের ব্যবহারকারীদের সাহায্য করতে ও এই সফটওয়্যারের আরও উন্নতি করার কাজে ও তথ্যভান্ডার গড়ে তুলতে ব্যায়ীত হয়।
এই সফটওয়্যারের কোনো প্রতিলিপি বা এই সফটওয়্যার খোলার জন্য কোনো পাসওয়ার্ড অন্য কোনো ব্যক্তি বা সংস্থাকে সরবরাহ করা যাবে না।
একটি শিল্প সমৃদ্ধ দেশে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে নথিভূক্তএকজন ছাত্র, তার নিজের গবেষণার কাজে ব্যবহারের জন্য।(উন্নয়নশীল দেশের ছাত্ররা পারবে নিঃশুল্ক লাইসেন্সের জন্য আবেদন করুন।.)
দ্রষ্টব্যঃ যে সব সংগঠন একটিমাত্র স্থানে নিজের ব্যবহারের জন্য WEAP ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে এই লাইসেন্স প্রযোজ্য। এই লাইসেন্সের দ্বারা লাইসেন্স প্রাপ্ত সংস্থার উপর একাধিক স্থানে WEAP এর সাহায্যে পেশাদারী পরামর্শদানের ( কোনো খদ্দেরের জন্য বিশ্লেষণ বা অধ্যয়ণ অথবা WEAP ব্যবহার করে কোনো প্রশিক্ষণ বা সক্ষমতা বৃদ্ধি প্রকল্প পরিচালনা) অধিকার বর্তায় না।
দ্রষ্টব্যঃ প্রতি ধরণের লাইসেন্সের যোগ্যতা যাচাই করা হবে।
আমাদের সাথে যোগাযোগ করুন মাল্টিসাইট এবং অন্য লাইসেন্স ব্যবস্থা সম্পর্কে তথ্যের জন্য।
1 উন্ন্যনশীল দেশের সজ্ঞা বলতে সেই সব দেশকে বোঝানো হয়েছে যাদের নাম ওয়ার্ল্ড ব্যাঙ্কের এই তালিকায় নেই উচ্চ আয় সম্পন্ন দেশগুলি.
আপনি লাইসেন্সের শুল্ক জমা করার পর আপনি একটি ই মেইল পাবেন যার মধ্যে আপনার WEAP সফটওয়্যারটি চালু করে "save data" ফিচার কার্যক্ষম করার নির্দেশাবলী পাবেন।
সহায়তা
লাইসেন্স প্রাপ্ত ব্যবহারকারীরা দুই বছরের লাইসেন্সকালের মধ্যে আংশিক প্রযুক্তিগত সহায়তা এবং বিনামূল্যে উন্নীত করার সুবিধার অধিকারী। যদি আপনার কমপিউটার ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে তা হলে WEAP স্বয়ংক্রিয়ভাবে আপনাকে জানাবে কখন উন্নীতকরণ লভ্য হবে। অন লাইন ব্যবহারকারীদের আলোচনাস্থল উপলব্ধ হচ্ছে।
SEI আপনাকে WEAP ব্যবহার সংক্রান্ত কাজে সহায়তা প্রদানের জন্য একগুচ্ছ পরিষেবা দিচ্ছে। তার মধ্যে রয়েছে প্রশিক্ষণ, উপাত্ত তৈরী, জলসম্পদের নিবিড় পরিকল্পনায় সহযোগিতা এবং কাস্টমাইজড WEAP সফটওয়্যারের বিবৃদ্ধি-বাঁ দিকের অতিরিক্ত সহায়তা তালিকা দ্রষ্টব্য।
অস্বীকারোক্তি
WEAP এর সকল ব্যবহারকারীকে এই disclaimer of warranty গ্রহণ ও মান্য করতে হবে। আপনার ব্যবহার, অপব্যবহার অথবা ব্যবহার করার অক্ষমতার দরুন প্রত্যক্ষ, পরোক্ষ, বিশেষ ক্ষেত্রে, ঘটনাক্রমে অথবা দুর্ঘটনাবশতঃ এই সফটওয়্যারের কোনো ক্ষতি হলে তার পরিণতির জন্য SEI কোনোভাবেই দায়ী থাকবেনা। এটির রচয়িতা প্রকাশিত অথবা ধারণা করা হয়েছে এইরূপ সর্বপ্রকার ওয়ারান্টি, তৎসহ কোনো সীমাবদ্ধতা ছাড়াই, বিপননযোগ্যতার ওয়ারান্টি এবং ইহার যে কোনও উদ্দেশ্যে সক্ষমতার দায় অস্বীকার করছেন। SEI কর্তৃক কোনো লিখিত বা মৌখিক ঘোষণা বা তথ্য দ্বারা এর ওয়ারান্টি সৃষ্ট হয় না।
All WEAP materials are provided via download from this web site. We do not distribute software on disk, or printed manuals and training materials.