স্বচ্ছ জলের ব্যবস্থাপনার সমস্যা ক্রমবর্ধমান এবং তা সর্বত্র। কৃষি, নাগরিক প্রয়োজন ও পরিবেশগত ব্যবহারের প্রয়োজনে সীমিত জলসম্পদের সুষ্ঠু বন্টনের জন্য জলের যোগান, চাহিদা, জলের গুণগত মান ও বাস্তুতান্ত্রিক প্রয়োজনের মধ্যে সম্পূর্ণ সামঞ্জস্য থাকা প্রয়োজন। ওয়াটার ইভ্যালুয়েশন অ্যান্ড প্ল্যানিং সিস্টেম বা উইপ (WEAP) এইসব সমস্যাগুলিকে জলসম্পদের নিবিড় পরিকল্পনার উদ্দেশ্যে একটি ব্যবহারিক অথচ মজবুত উপকরণের ভেতরে সন্নিবিষ্ট করার চেষ্টা করছে। WEAP এর বিকাশ ঘটিয়েছেন Stockholm Environment Institute's U.S. Center.
WEAP শীর্ষসংবাদ
সংগঠিত উদ্যোগ
জলসম্পদের সংগঠিত পরিকল্পনা ও মূল্যায়ণের জন্য অভিনব উদ্যোগ
আগ্রহী প্রণালী
স্বচ্ছ গঠন, যা ভিন্নমুখী স্বার্থকে একটি উন্মুক্ত প্রণালীর মধ্যে আবদ্ধ রাখে
জলের ভারসাম্য
লিঙ্ক-নোড আর্কিটেকচারে মাস ব্যালান্স মডেল পরিচালনা করার জন্য একটি উপাত্তভান্ডার রয়েছে যা জলের চাহিদা ও যোগানের তথ্য জমা রাখে।
Simulation ভিত্তিক
বিভিন্ন নীতিগত ও সলিলবিজ্ঞানভিত্তিক পটভূমিতে জলের চাহিদা, বন্টন, পৃষ্ঠপ্রবাহ,অনুপ্রবেশ, ফসলের প্রয়োজন, প্রবাহ ও সঞ্চয় এবং দূষণ উদ্ভব, শোধন, নির্গমন এবং নদীমধ্যস্থ জলের গূনগত মাণ পরিমাপ করে।
নীতিগত অবস্থা
জলসম্পদের উন্নয়ন ও ব্যবস্থাপনার সমস্ত সম্ভাবনাগুলির মূল্যায়ণ করে, এবং জলের বহুমুখী ও competing ব্যবহারগুলিকে হিসেবের মধ্যে নিয়ে আসে।
প্রয়োগকারী-বান্ধব interface
গ্রাফিকাল ড্র্যাগ অ্যান্ড ড্রপ ভৌগোলিক তথ্যব্যবস্থা (GIS) ভিত্তিক ইন্টারফেস সহ ম্যাপ, চার্ট ও সারণী হিসাবে নমনীয় মডেল উৎপাদ
মডেল সমযোজন
QUAL2K, MODFLOW, MODPATH, PEST, Excel এবং GAMS ইত্যাদি মডেল ও সফটওয়্যারের সাথে গতিশীল সংযোগব্যবস্থা।